AO3 News

Post Header

Published:
Wed, 30 Sep 2026 13:39:21 +0000
Original:
The Big Bang, Baby Challenge is Moving to AO3
Tags:

মুক্ত দ্বার আলোকপাত ব্যানার

দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান, একটা হ্যারি পটার বিষয়ক অনুরাগী-সাহিত্য এবং অনুরাগী-চিত্রশিল্প সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে নিয়ে আসা হচ্ছে।

এই প্রতিবেদনটাতে:

প্রেক্ষাপট ব্যাখ্যা

দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান একটি আমন্ত্রণ-ভিত্তিক হ্যারি/ড্রাকো আহ্বান ছিল যা ২০০৫ সালে মূল কাহিনিভিত্তিক উপন্যাসের দৈর্ঘ্যের হ্যারি/ড্রাকো অনুরাগী-সাহিত্যের অভাব পূরণের জন্য হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স প্রকাশের পর তৈরি করা হয়েছিল। দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানই "বিগ ব্যাং" ধরণের অনুরাগী-সাহিত্য/অনুরাগী-চিত্রশিল্প আদানপ্রদানের নাম এবং শৈলীর উৎস। কর্মগুলি সংরক্ষণ করতে এবং ভবিষ্যতের অনুরাগীদের জন্য তাদের সহজলভ্য রাখতে সংগ্রহশালাটি নিয়ে আসা হচ্ছে।

Open Doors (মুক্ত দ্বার) সমিতির অনলাইন সংগ্রহশালা উদ্ধার প্রকল্পের উদ্দেশ্য হল যে সংগ্রহশালার নিয়ামকদের সেই সংগ্রহশালা থেকে অনুরাগীকর্মগুলিকে আমাদের নিজস্ব সংগ্রহশালাতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করা। মুক্ত দ্বার নিয়ামকদের সাথে তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করার কাজে সাহায্য করে যখন নিয়ামকদের তহবিল, সময় বা অন্যান্য সম্পদের অভাবের কারণে তাদের সংগ্রহশালাগুলি স্বাধীনভাবে বজায় রাখতে ব্যর্থ হন। মুক্ত দ্বারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে যেসব নিয়ামকরা তাদের সংগ্রহশালাগুলিকে আমদানি করতে চান, আমরা তাদের সঙ্গে সহযোগিতার দ্বারা কাজ করি, যথাসম্ভব নির্মাতাদের সম্মান করি, এবং তাদের অনুরাগীকর্মগুলির উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ তাদের প্রদান করি। মুক্ত দ্বার সমিতি দানা, আজা এবং রীনার সাথে দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানকে একটি আলাদা, অনুসন্ধানযোগ্য সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটিকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানে থাকা সব শিল্পকে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থার)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3-র কর্ম পাতায় এম্বেড করা হবে।

আমরা সেপ্টেম্বর মাসের পর থেকে দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানের অনুরাগীকর্ম AO3-তে নিয়ে আসা শুরু করব। তবে সংগ্রহশালার আয়তন এবং জটিলতার উপর নির্ভর করে AO3-তে নিয়ে আসার কাজ কিছু মাস বা কয়েক বছরও সময় লাগতে পারে। ইতিমধ্যে আমরা স্রষ্টাদের তাদের নিজস্ব কর্ম নিয়ে এসে AO3 সংকলনে যোগ করতে স্বাগত জানাই।

যে স্রষ্টাদের কর্ম দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানে আছে তাদের জন্য এটা কি অর্থ বহন করে?

কর্ম নিয়ে আসার আগে তার একটা কপি AO3তে ইতিমধ্যেই আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা করব। যদি AO3 তে একটা কপি ইতিমধ্যেই থেকে থাকে, তবে আমরা তাকে সংকলনে নিয়ে আসার বদলে, সংকলনে যোগ করব। স্রষ্টার বকলমে সংগ্রহ করা সব কর্মের বাইলাইন বা সারাংশে স্রষ্টার নাম অন্তর্ভুক্ত করা হবে।

নিয়ে আসা সব কটা কর্ম শুধু মাত্র লগ-ইন করা AO3 ব্যবহারকারীরাই দেখতে পারেন এমন ব্যবস্থায় রাখা হবে। আপনি কর্মটাকে নিজের হিসেবে নামাঙ্কিত করলে, ইচ্ছা মতো সেটা সর্বজন-দৃশ্যমান করতেই পারেন। ৩০ দিন পর, নিয়ে আসা সকল অ-নামাঙ্কিত কর্ম সব দর্শকের জন্য দৃশ্যমান করে দেওয়া হবে। আমরা তারপর ওয়েবসাইটটি পাকাপাকিভাবে বন্ধ করে দেব।

আপনার দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানের ছদ্মনাম(গুলো) এবং ইমেল অ্যাড্রেস(গুলো) নিয়ে দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন যদি:

  1. আপনি চান যে আপনার কর্ম আমরা নিয়ে আসি, কিন্তু আপনার ইচ্ছা যে নোটিফিকেশন ইমেলটা আপনার সংগ্রহশালায় ব্যবহৃত ইমেলে না গিয়ে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে যাক।
  2. আপনার AO3-তে ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং আপনি আপনার কর্ম নিজেই AO3-তে নিয়ে চলে এসেছেন।
  3. আপনি আপনার কর্ম নিজে নিয়ে আসতে ইচ্ছুক (এখনও AO3 অ্যাকাউন্ট নেই এমন ক্ষেত্রও অন্তর্ভুক্ত)।
  4. আপনি আপনার কর্ম AO3-তে নিয়ে আসতে চান না, বা আপনার কর্ম সংগ্রহশালার সংকলনটিতে যোগ করতে চান না।
  5. আমরা আপনার কর্ম AO3-তে সংরক্ষণ করতে চাই জেনে আপনি খুশি, কিন্তু চান যে আমরা তা থেকে আপনার নাম সরিয়ে দি।
  6. আপনার অন্য কোনো প্রশ্ন আছে যার উত্তর পেতে আমরা আপনাকে সাহায্য করতে পারি।

অনুগ্রহ করে ইমেলের বিষয়ের (সাবজেক্ট) জায়গায় সংগ্রহশালাটার নাম অন্তর্ভুক্ত করবেন। দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানে আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাকাউন্টটা যুক্ত ছিল, তাতে আপনি আর প্রবেশ না করতে পারলে, দয়া করে মুক্ত দ্বারের সাথে যোগাযোগ করুন, তাহলেই আমরা আপনাকে সাহায্য করব। (আপনি যদি সেই কর্মগুলোকে অন্য কোথাও প্রকাশিত করে থাকেন, বা সেগুলো যে আপনার এটা নিশ্চিত করার কোনো সহজ উপায় দিতে পারেন, তাহলে অতি উত্তম। নইলে, আপনার নামাঙ্কনের দাবির সত্যতা যাচাই করতে দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানের নিয়ামকদের সাথে আমরা কাজ করবো।)

নিম্নোক্ত বিষয়গুলোর উপর নির্দেশাবলীর জন্য দয়া করে মুক্ত দ্বারের ওয়েবসাইট দেখুন

যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে...

আপনার যদি আরো প্রশ্ন থাকে, তবে মুক্ত দ্বার বিষয়ক প্রা-জি-প্র (FAQ)-এ যান, বা মুক্ত দ্বার সমিতির সাথে যোগাযোগ করুন।

অনুরাগীরা যদি আমাদের ফ্যানলোরে দ্য বিগ ব্যাং, বেবি আহ্বানের গল্পটা সংরক্ষণে সাহায্য করতে পারেন, তাহলেও আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! Check out the নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।

দ্য বিগ ব্যাং, বেবি আহ্বান সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত!!

- মুক্ত দ্বার দল এবং দানা, আজা এবং রীনা